ভিডিও টিউটোরিয়ালদেখে দেখে শিখুন,
যোগাযোগ করুন →
দেখে দেখে শিখুন,
ধাপে ধাপে।
দোকান খোলা থেকে প্রথম অর্ডার পাঠানো পর্যন্ত — প্রতিটি কাজের ছোট গাইড।
ভিডিও শীঘ্রই আসছে
০১দোকান খুলুন
অ্যাকাউন্ট তৈরি থেকে দোকানের ঠিকানা বাছাই পর্যন্ত।
- হোমপেজে "ফ্রি দোকান খুলুন" চাপুন।
- নাম, ইমেইল আর পাসওয়ার্ড দিন।
- দোকানের নাম আর ঠিকানা লিখে জমা দিন।
- আপনাকে সরাসরি মার্চেন্ট প্যানেলে নিয়ে যাওয়া হবে।
ভিডিও শীঘ্রই আসছে
০২প্রোডাক্ট যোগ করুন
ছবি, দাম, স্টক আর সাইজ — একটা প্রোডাক্ট পুরোপুরি সাজানো।
- মার্চেন্ট প্যানেলে প্রোডাক্ট → নতুন প্রোডাক্ট খুলুন।
- নাম, দাম আর স্টক দিন।
- মিডিয়া লাইব্রেরি থেকে ছবি বাছুন।
- সাইজ বা রং থাকলে ভ্যারিয়েশন যোগ করে সেভ করুন।
ভিডিও শীঘ্রই আসছে
০৩কুরিয়ার যুক্ত করুন
Steadfast, Pathao, RedX বা Paperfly অ্যাকাউন্ট দোকানের সাথে যুক্ত করা।
- সেটিংসে কুরিয়ার খুলুন।
- আপনার কুরিয়ারের API তথ্য দিন।
- একটা টেস্ট অর্ডার পাঠিয়ে দেখুন।
ভিডিও শীঘ্রই আসছে
০৪অনলাইন পেমেন্ট চালু করুন
bKash, Nagad বা SSLCommerz দিয়ে ক্রেতার কাছ থেকে টাকা নেওয়া।
- সেটিংসে পেমেন্ট মেথড খুলুন।
- যে গেটওয়ে চান সেটি চালু করে তথ্য দিন।
- ক্যাশ অন ডেলিভারি রাখবেন কিনা ঠিক করুন।
ভিডিও শীঘ্রই আসছে
০৫প্রথম অর্ডার পাঠান
অর্ডার নিশ্চিত করা থেকে কুরিয়ারে তুলে দেওয়া পর্যন্ত।
- অর্ডার পাতায় নতুন অর্ডার খুলুন।
- ক্রেতার সাথে অর্ডার নিশ্চিত করুন।
- কুরিয়ার বাছাই করে পার্সেল পাঠান।
- ট্র্যাকিং থেকে ডেলিভারির খবর দেখুন।
ভিডিও শীঘ্রই আসছে
০৬শোরুমে POS চালান
কাউন্টার তৈরি, বারকোড স্ক্যান আর রসিদ প্রিন্ট।
- POS-এ শোরুম আর কাউন্টার তৈরি করুন।
- বারকোড স্ক্যানার আর থার্মাল প্রিন্টার যুক্ত করুন।
- প্রোডাক্ট স্ক্যান করে বিক্রি শেষ করুন, রসিদ প্রিন্ট করুন।
আটকে গেছেন?
আমাদের টিম ফোনে বসে দেখিয়ে দেবে — বাংলায়।