আমাদের কথা

দোকানদারের পাশে,
দোকানদারের ভাষায়।

GoAgentic ঢাকায় তৈরি — বাংলাদেশের অনলাইন আর শোরুমের দোকানদারদের জন্য, যাতে ব্যবসা চালানোর আগে টাকার চিন্তা করতে না হয়।

কেন GoAgentic

বেশিরভাগ ই-কমার্স প্ল্যাটফর্ম আগে টাকা নেয়, তারপর দোকান সাজানোর সময় দেয়। ট্রায়াল শেষ হয়ে যায়, অথচ দোকান তখনো তৈরিই হয়নি — বিক্রি হোক বা না হোক, টাকা চলে গেছে।

আমরা উল্টোটা করি: আগে বিক্রি, পরে বিল। দোকান খুলুন, প্রোডাক্ট তুলুন, প্রথম অর্ডার নিন — অগ্রিম ৳০। GoAgentic-এর বিল আসে মাস শেষে, আপনার বিক্রির পরে।

অনলাইন দোকান, শোরুমের POS, কুরিয়ার, রিটার্ন আর লাভ-ক্ষতির হিসাব — সব এক জায়গায়, বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই।

যেভাবে কাজ করি

আগে বিক্রি, পরে বিল

অগ্রিম এক টাকাও না, কার্ডও লাগে না। যেকোনো সময় প্ল্যান বদলান বা বন্ধ করুন।

খোলাখুলি দাম

দাম লেখা থাকে আগেই। লুকানো চার্জ নেই, বিলে যা আছে তা-ই দেবেন।

বাংলায় সাহায্য

সেটআপে আটকে গেলে আমাদের টিম ফোনে বসে দোকান সাজিয়ে দেবে — বাংলায়।

আপনার ডেটা আপনার

প্রতিটি দোকানের তথ্য আলাদা রাখা হয়। আপনার কাস্টমার আর ব্যবসার তথ্য অন্য কেউ দেখে না।

আমরা যা বানাই

01

অনলাইন দোকান

নিজের ঠিকানায় সাজানো ওয়েবসাইট, থিম আর হোমপেজ নিজের মতো করে।

02

শোরুমের POS

বারকোড আর থার্মাল প্রিন্টার দিয়ে কাউন্টারে বিক্রি, অনলাইনের সাথে একই স্টক।

03

কুরিয়ার ও পেমেন্ট

Steadfast, Pathao, RedX, Paperfly আর bKash, Nagad, SSLCommerz যুক্ত।

04

হালখাতা

কুরিয়ারে আটকে থাকা টাকা, কাস্টমারের বাকি আর মাসের নিট লাভ — এক জায়গায়।

আজ দোকান খুলুন।

অগ্রিম ৳০, কার্ড লাগবে না। বিলের হিসাব মাস শেষে।

ফ্রি দোকান খুলুন →