হেল্প সেন্টার

কী জানতে চান?
এখানে খুঁজুন।

দোকান খোলা, অর্ডার, কুরিয়ার, বিল আর অ্যাকাউন্ট — সাধারণ প্রশ্নের উত্তর এক জায়গায়।

শুরু করা

দোকান খুলতে কী লাগবে?

শুধু নাম, ইমেইল, পাসওয়ার্ড, দোকানের নাম আর একটা ঠিকানা। কার্ড বা অগ্রিম টাকা লাগে না।

অন্য প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট আনা যাবে?

হ্যাঁ, CSV ফাইল দিয়ে একসাথে সব প্রোডাক্ট ইমপোর্ট করুন। আটকে গেলে আমাদের টিম সরাসরি সাহায্য করবে।

নিজের ডোমেইন ব্যবহার করা যাবে?

শুরুতে আপনার দোকান একটি ফ্রি ঠিকানায় চলে। নিজের ডোমেইন যুক্ত করতে চাইলে আমাদের সাপোর্ট টিমকে জানান।

অর্ডার ও কুরিয়ার

কোন কোন কুরিয়ার যুক্ত আছে?

Steadfast, Pathao, RedX আর Paperfly।

ভুয়া অর্ডার কীভাবে আটকাব?

ফোন নম্বর OTP দিয়ে ভেরিফাই করুন, আর অজানা ঠিকানার অর্ডার রিস্ক-হোল্ডে রেখে অগ্রিম চার্জ চান।

ক্রেতা কীভাবে পণ্য ফেরত দেবেন?

ক্রেতা আপনার ওয়েবসাইটে ফোন নম্বর আর OTP দিয়ে রিটার্ন রিকোয়েস্ট করতে পারবেন।

বিল ও পেমেন্ট

সত্যিই কি আগে কোনো টাকা লাগবে না?

হ্যাঁ। দোকান খোলা থেকে প্রথম বিক্রি পর্যন্ত কোনো অগ্রিম চার্জ নেই। বিল আসে মাস শেষে।

মাস শেষে বিল কীভাবে দিব?

ড্যাশবোর্ড থেকে bKash, Nagad বা কার্ডে। বিল আসার পর পরিশোধের জন্য [X] দিন সময় পাবেন।

বিল দিতে দেরি হলে কী হবে?

গ্রেস পিরিয়ড থাকে, যাতে দোকান হঠাৎ বন্ধ না হয়। আমরা রিমাইন্ডার পাঠাই।

ক্রেতার কাছ থেকে অনলাইনে টাকা নেওয়া যাবে?

হ্যাঁ, bKash, Nagad আর SSLCommerz যুক্ত আছে। ক্যাশ অন ডেলিভারিও চালু রাখতে পারেন।

শোরুম ও POS

শোরুমেও কি ব্যবহার করা যাবে?

হ্যাঁ, বিল্ট-ইন POS দিয়ে শোরুমের বিক্রি আর স্টক ট্র্যাক করুন। বারকোড আর থার্মাল প্রিন্টার সাপোর্ট আছে।

শোরুম আর অনলাইনের স্টক কি আলাদা?

না, দুটোই একই স্টক ব্যবহার করে — কাউন্টারে বিক্রি হলে ওয়েবসাইটেও স্টক কমে।

অ্যাকাউন্ট ও নিরাপত্তা

আমার দোকান আর ডেটা কতটা নিরাপদ?

প্রতিটি দোকানের ডেটা আলাদা রাখা হয়, আর সংযোগ এনক্রিপ্টেড। আপনার কাস্টমারের তথ্য অন্য কেউ দেখে না।

কর্মীদের আলাদা অ্যাকসেস দেওয়া যাবে?

হ্যাঁ, মার্চেন্ট প্যানেলে কর্মী যোগ করে প্রত্যেকের জন্য আলাদা রোল আর অনুমতি ঠিক করুন।

প্ল্যান কীভাবে বদলাব বা বন্ধ করব?

যেকোনো সময় আমাদের সাপোর্ট টিমকে জানান। যে মাসে ব্যবহার করেছেন শুধু সেই মাসের বিল দেবেন।