ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের ক্রেতাদের সবচেয়ে পছন্দের, কিন্তু ফেরত আসা প্রতিটি পার্সেলে কুরিয়ার চার্জ আর সময় দুটোই নষ্ট হয়।
যা করতে পারেন
- ফোন নম্বর OTP দিয়ে ভেরিফাই করুন — ভুয়া অর্ডার শুরুতেই আটকায়।
- অজানা বা অসম্পূর্ণ ঠিকানার অর্ডার রিস্ক-হোল্ডে রেখে অগ্রিম ডেলিভারি চার্জ চান।
- পাঠানোর আগে ক্রেতাকে ফোন বা মেসেজে অর্ডার নিশ্চিত করুন।
- এলাকা অনুযায়ী সঠিক কুরিয়ার বাছুন — Steadfast, Pathao, RedX বা Paperfly।
- প্রোডাক্টের ছবি আর সাইজ চার্ট পরিষ্কার রাখুন, যাতে ভুল প্রত্যাশা না থাকে।
হিসাব রাখুন
কোন কুরিয়ারে কত টাকা আটকে আছে আর কোন এলাকা থেকে বেশি রিটার্ন আসে, হালখাতায় দেখে সিদ্ধান্ত নিন।